গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আগ্রহের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ওয়াশিংটন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন একটি সমঝোতা হয়েছে, যার ফলে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ নিশ্চিত হবে। বিস্তারিত...
পরিবারে শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজে শান্তি এবং সমাজে শান্তির পরিবেশ তৈরি হলে দেশেও শান্তি ফিরে আসবে—এমন প্রত্যাশা ও আহ্বানের মধ্য দিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। অনুষ্ঠানে মানুষের প্রতি মানুষের সম্মান, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শিশুদের নিরাপদ, সুন্দর ও মানবিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) নতুন নির্দেশনার মাধ্যমে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে ‘পাবলিক চার্জ’ মূল্যায়নের পরিধি বাড়িয়েছে। একই সঙ্গে ২০২২ সালের পাবলিক চার্জ-সংক্রান্ত বিধিমালা বাতিল করে অভিবাসন কর্মকর্তাদের হাতে আবেদনকারীর সার্বিক পরিস্থিতি মূল্যায়নের আরও বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। বিস্তারিত...
The 5th New York International Trade Fair & Chamber Annual Business Expo 2026 officially opened Thursday, September 17, 2026, at 9:30 a.m. at Borough of Manhattan Community College (BMCC), located at 199 Chambers Street in Manhattan. বিস্তারিত...