ক্যারিয়ারের শেষ সময়ে এসেও এমন দক্ষ, তেজোদীপ্ত ও ক্যারিশমাটিক ফুটবল খেলা শুধু লিওনেল মেসির পক্ষেই সম্ভব। এখনো ৪/৫ জনকে কাটিয়ে একাই গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এখনো তিনি নিজ দলের জন্য 'ওয়ান ম্যান আর্মি'। প্রতিপক্ষের ডিফেন্সকে মুহূর্তেই এলোমেলো আর ভঙ্গুর করে ফেলেন দুই পায়ের জাদুতে। বিস্তারিত...
আজ পিএসজির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। ২০২৩ সালের পর এই প্রথম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামছেন লিওনেল মেসি। মিয়ামির চেয়ে অধিক শক্তিশালী দল পিএসজি। যে কারণে এই ম্যাচে জয়ের সম্ভাবনা পিএসজির দিকেই। মিয়ামি ও মেসিভক্তের মুখেও একই কথা। বিষয়টি অস্বীকার করেননি মিয়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানোও। বিস্তারিত...
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলেছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী। বিস্তারিত...
ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, সৌদি প্রো লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটি লিগের অন্যতম। প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি স্বাক্ষরের পর এই মন্তব্য করেন পর্তুগিজ তারকা। গত বৃহস্পতিবার রোনালদোর সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের ঘোষণা করে আল নাসর। যে চুক্তির আওতায় ৪২ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও ক্লাবে থাকবেন রোনালদো। বিস্তারিত...