জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পর এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে যুব তরুণদের কেন্দ্র করে। তরুণদের জন্য ১০০ কোটির তহবিল, আন্দোলনে আহত-নিহতদের পরিবারে জন্য নতুন প্রকল্প। বিস্তারিত...
ঈদকে সামনে রেখে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মেয়েদের শখ - চাঁদরাত মেলা’। ৩১ মে শনিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১ জুন মধ্যরাত পর্যন্ত, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ ও প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। উদ্যোক্তা মিলি খানের উদ্যোগে আয়োজিত এই মেলাটি নারীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। বিস্তারিত...
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ রোববার (১ জুন) প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এসেছে। মোট ১১ ব্যাংকের মাধ্যমে আজ বাজারে ছাড়া হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। তবে গ্রাহকরা পাবেন সোমবার (২ জুন) থেকে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি আপাতত জারি থাকবে বলে রায় দিয়েছে একটি আপিল আদালত। যদিও এর মাত্র একদিন আগেই স্থানীয় এক আদালত এই শুল্ক আদায়কে বেআইনি ঘোষণা করে তা আটকে দিয়েছিল। ট্রাম্প এই শুল্ক আরোপের মাধ্যমে তার ক্ষমতা লঙ্ঘন করেছেন বলে রায় দেওয়া হয়েছিল। বিস্তারিত...