বিশ্বশান্তি ও মানবকল্যাণের প্রার্থনায় নিউইয়র্কে ব্রঙ্কস পূজা কমিটি ইনক-এর বর্ণাঢ্য বার্ষিক কীর্তন উৎসব অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ৩১ মে ২০২৬ রবিবার নিউইয়র্কের ব্রঙ্কস বুরোর পাকচেষ্টারে নিউইয়র্কে ব্রঙ্কস পূজা কমিটি ইনক-এর আয়োজনে সকাল ৫টা ৪৫ মিনিটে ৪র্থ প্রহর বর্ণাঢ্য বার্ষিক নাম সংকীর্তন মহাৎসব শুরু হওয়া রাত ১১টায় সফলভাবে সমাপ্ত হয় ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিময় পরিবেশ এবং বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রার্থনার মধ্য দিয়ে ব্রঙ্কস পূজা কমিটি ইনক উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞে নিউইয়র্কের বিভিন্ন মন্দির, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন থেকে আগত জনপ্রিয় কীর্তনীয়া দলগুলো সারাদিনব্যাপী ভগবানের নামগুণ কীর্তন পরিবেশন করেন। “হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে; হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে” মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, কলিযুগে হরিনাম সংকীর্তন আত্মশুদ্ধি, মানসিক প্রশান্তি ও ঈশ্বরচিন্তার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। সেই চেতনাকে ধারণ করেই বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সকল জীবের মঙ্গল কামনায় এই মহাযজ্ঞের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শতশত সনাতনী ভক্ত, নারী-পুরুষ, শিশু-কিশোর এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ভক্তরা নামসংকীর্তন শ্রবণ, পূজা-অর্চনা, আরতি, গীতা পাঠ এবং ধর্মীয় আলোচনায় অংশ নিয়ে এক অনন্য আধ্যাত্মিক আবহের সৃষ্টি করেন। কীর্তনের প্রতিটি পর্বে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
ব্রঙ্কস পূজা কমিটি ইনক এর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলেন, “ভক্তরাই মন্দিরের প্রাণ। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও আমরা মন্দিরের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা বিশ্বাস করি, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকল প্রতিবন্ধকতা দূর হবে। বিশ্ব শান্তি, মানবকল্যাণ এবং সনাতনী ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই প্রতিবছর আমরা এই বার্ষিক হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করে থাকি।
তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মের আদর্শ, সংস্কৃতি, নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বার্ষিক নাম সংকীর্তন মহাৎসবে উপস্থিত ছিলেন ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ এর চেয়ারম্যান প্রভাত দাস , মেম্বার সেক্রেটারি সুশীল সিনহা, সহ-সভাপতি নিতাই দেবনাথ, NYS licensed Realtor মনোজ সরকার, Realtor সন্তোষ দে , বিপ্লব ভৌমিক, কবি বনানী সিনহা, Realtor প্রদীপ কুণ্ডু, গনেশ চন্দ্র ভৌমিক, প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা সহ নিউইয়র্কের বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সনাতনী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে মন্দির কর্তৃপক্ষ উপস্থিত ভক্তদের মধ্যে সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করেন। ভক্তরা মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠানের পূর্ণতা লাভ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অংশগ্রহণকারী ভক্তবৃন্দ বলেন, প্রবাসের ব্যস্ত জীবনযাত্রার মাঝে এ ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন তাদের মানসিক প্রশান্তি, আত্মিক শক্তি এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি সনাতনী সমাজে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও ধর্মীয় চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে মহামায়া মন্দিরের এই বার্ষিক হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ প্রবাসী সনাতনী সমাজের এক মহামিলনমেলায় পরিণত হয়, যা উপস্থিত সকলের হৃদয়ে গভীর ভক্তি, অনুপ্রেরণা ও আধ্যাত্মিক আবেশের সৃষ্টি করে।



















