যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা—সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হৃদয় মিয়া; প্রবাসে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশ ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মাহমুদুল হাসানকে সভাপতি এবং হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৩২ জন সহ-সভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক এবং একজন ছাত্রী ও নারী উন্নয়নবিষয়ক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বায়েজীদ শুভ, খাজা আফজাল, মেজবা উদ্দিন জাবেদ, মো. সানজিদ হোসাইন, রাশেদুল আলম বন্ধন, নূরুল ইসলাম রাজু, আল হাফিজিল মুঈন বাঁধন, কেএমএ জর্জ, শাহাদাত হোসেন, এসএম সুলতান আহমেদ, নাজমুল ইসলাম রাহাত, উজ্জ্বল আহমেদ, রাসেল হোসেন, মেহেদী হাসান ফয়সাল, আবু সাইদ ইপক, অনিন্দ্য বড়য়া, সৈয়দ মাহফুজ আলী, মো. সাহেদুল ইসলাম, তাহামিদ বকশী রিফাত, মলয় মণ্ডল, রবিউল ইসলাম মিঠু, সামিউল ইসলাম অন্তন, মো. রিসালাত হোসেন অন্তর, জহিরুল ইসলাম জয়, হৃদয় মাতব্বর, আরিফ আরমান জিসান, মো. আল রাসেল, রায়হান ভূঁইয়া, মাহফুজুল করিম সেজান, মো. তুহিন মিয়া, আবু বকর সিদ্দিকী আরিফ এবং জুনেদ আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী হোসেন আরমান, মো. উল্লাহ এন্থনি, নাহিদুল ইসলাম সৈকত, মো. মোজাম্মেল হোসেন, রেজাউল হাসান, জয় হোসেন, জাকির হোসেন রাহুল, উদয় সাহা, রাকিবুল ইসলাম এবং আশিকুর রহমান শিহাব।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মারফরাজুল হক ইফাজ, মুন্না তালুকদার, হোসাইন আহমদ, রাফসান ভূঁইয়া, আরিফুর রহমান, মিফতাহুল ইসলাম আবিদ, আহমেদ আফনান, ইমরান হোসেন নাহিদ, শিপলু চন্দ্র মালাকার, মো. তানভীর সাগর এবং ফাহাদ হোসেন।
এছাড়া প্রচার সম্পাদক হিসেবে লিখন জুবায়ের, দপ্তর সম্পাদক হিসেবে ফারহানুল ইসলাম ভূঁইয়া এবং ছাত্রী ও নারী উন্নয়নবিষয়ক সম্পাদক হিসেবে ফারহানা মিতু টুম্পাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক যৌথ বিবৃতিতে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দলের দুঃসময়ে দেশরত্ন শেখ হাসিনা যে বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে এই দায়িত্ব অর্পণ করেছেন, তা সফলভাবে বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী লীগের আদর্শ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রবাসে ছাত্ররাজনীতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ধন্যবাদ জানানো হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক যৌথ প্রতিক্রিয়ায় সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়া তাদের ওপর আস্থা রাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের প্রতিও ধন্যবাদ জানান। তারা বলেন, প্রবাসে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়া এবং সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।



















