Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির বাংলাদেশি কর্মীদের বার্ষিক চড়ুইভাতি ২৭ জুন, বেলমন্ট লেক পার্কে

নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির বাংলাদেশি কর্মীদের বার্ষিক চড়ুইভাতি ২৭ জুন, বেলমন্ট লেক পার্কে

নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির বাংলাদেশি কর্মীদের বার্ষিক চড়ুইভাতি ২৭ জুন, বেলমন্ট লেক পার্কে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি (NYCHA)-এর বাংলাদেশি কর্মীদের সংগঠন NYCHA–New York City Housing Authority Bangladeshi Employees Association-এর উদ্যোগে আগামী ২৭ জুন ২০২৬, শনিবার লং আইল্যান্ডের মনোরম বেলমন্ট লেক পার্কে অনুষ্ঠিত হবে বার্ষিক চড়ুইভাতি ২০২৬।
দিনব্যাপী এ আনন্দঘন আয়োজনে সংগঠনের সদস্য, তাঁদের পরিবার-পরিজন এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হবে বেলমন্ট লেক পার্ক। অনুষ্ঠানে থাকবে সুস্বাদু খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র, শিশুদের জন্য বিশেষ আয়োজন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির নানা কর্মসূচি।
সংগঠনের সভাপতি কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মিজান এক যৌথ আহ্বানে সংগঠনের সকল সদস্য ও তাঁদের পরিবারকে যথাসময়ে উপস্থিত থেকে দিনব্যাপী এই মিলনোৎসবকে সফল ও আনন্দময় করে তোলার আহ্বান জানিয়েছেন।
তাঁরা বলেন, এই চড়ুইভাতি শুধু বিনোদনের আয়োজন নয়; বরং প্রবাসে কর্মরত বাংলাদেশি সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার একটি অনন্য সুযোগ। তাই সবাইকে পরিবার-পরিজনসহ অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।