বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের ৫১সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রবাসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যয়কে সামনে রেখে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের এক সভায় এ কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটিতে সাখাওয়াত আলী সভাপতি এবং সুব্রত তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, ড. আব্দুল ওহাব জোয়ারদার, অধ্যাপক রেজাউল করিম, দিদার শাহীন, আব্দুল গাফফার চৌধুরী খসরু, অধ্যাপক আব্দুল খালিক, অ্যাডভোকেট সাইদুর রহমান, অধ্যাপিকা সঞ্চিতা ঠাকুর, আব্দুল মতিন পারভেজ ও মাহমুদুল হাসান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাপ্পী সোম, রেজা আব্দুল্লাহ, আজিজ চৌধুরী, নুরুল ইসলাম মিলন ও সমিরুল ইসলাম বাবলু।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নুরুল তালুকদার, মইনুর রহমান শোয়েব, মতিউর চৌধুরী এবং বিপ্লব পাল।
এছাড়া শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিনুল হক চুন্নু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়জিৎ আচার্য্য, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার উত্তম কুমার সেন, অর্থ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, প্রচার সম্পাদক কাজিরুল ইসলাম শিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষিকা ফয়জিয়া জাহান, দপ্তর সম্পাদক কবি ছালেহা ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল শীল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাশেদ উদ্দিন হীরা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এস. এম. সাইমুম হোসেন এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুব্রত শীল নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিজয় কৃষ্ণ সাহা, আবু তাহের চৌধুরী, ডা. মিতা চৌধুরী, কবি ফারহানা ইলিয়াস তুলি, রুহেল চৌধুরী, আক্তার হোসেন, হেলাল আহমেদ, মিনহাজ শরীফ রাসেল, সোহান আহমদ টুটুল, তজমুল হোসেন, হাবিবা কোরেশী, নুসরাত কবীর এলিন, রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, শ্যামল কান্তি চন্দ, আশফাকুল হক চৌধুরী, সৈয়দ ফয়েজ, শেখ অলি আহমদ এবং সৈয়দ রুহুল আলী।
সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. নুরুন নবী, ইঞ্জিনিয়ার ফরাশত আলী, কমান্ডার মঞ্জুর আহমদ, তোফায়েল চৌধুরী, ফজলুর রহমান, আব্দুর রহিম বাদশা, জাকারিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ, কবি ফকির ইলিয়াস, নুরুল আমিন বাবু, অধ্যাপিকা হোসনেয়ারা বেগম, অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস, মঈনুজ্জামান চৌধুরী, লুৎফুন নাহার লতা, অ্যানি ফেরদৌস, মহিউদ্দিন দেওয়ান, ড. দিলীপ নাথ, রেফায়েত চৌধুরী, অ্যাডভোকেট শাহ বখতিয়ার, খোরশেদ খন্দকার, হেলাল মাহমুদ, দেওয়ান বজলু চৌধুরী, ডা. খোকন সাহা, আমিনুল ইসলাম কলিন্স, শফিকুল আলম, স্বীকৃতি বড়ুয়া এবং কাজী শহিদুল ইসলাম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার।
সূত্র: সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।



















