৩১ জুলাই নিউইয়র্কে সাহিত্য একাডেমির মাসিক সাহিত্য আসর
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:
নিউইয়র্কে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিসচেতন মানুষের অংশগ্রহণে আগামী ৩১ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হবে সাহিত্য একাডেমির জুলাই মাসের মাসিক সাহিত্য আসর। প্রতি মাসের শেষ শুক্রবারের ধারাবাহিকতায় আয়োজিত এ সাহিত্য আসরকে ঘিরে প্রবাসী বাংলা ভাষাভাষী সাহিত্যিক, কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিউইয়র্কের উডসাইডে যথারীতি এ মাসের সাহিত্য আসর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাহিত্যচর্চা, কবিতা আবৃত্তি, আলোচনা ও পারস্পরিক সাহিত্য ভাবনা বিনিময়ের মধ্য দিয়ে একটি প্রাণবন্ত সাহিত্যিক পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সাহিত্য একাডেমির পক্ষ থেকে সাহিত্যপ্রেমী, কবি, লেখক ও সংস্কৃতিসেবীদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসরকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের বিস্তারিত:
দিন ও তারিখ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সময়: সন্ধ্যা ৬:৩০ মিনিট
স্থান: 42-05 66 Street, Basement, Woodside, NY 11377
(বিল্ডিংয়ের একেবারে শেষে নিচে নামার সিঁড়ি রয়েছে)
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ: মোশাররফ হোসেন, 646-919-8452।



















