Logo

ইউএসএ নিউজ    >>   খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া ও তবারক বিতরণ

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া ও তবারক বিতরণ

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নিউইয়র্ক স্টেট বিএনপির দোয়া ও তবারক বিতরণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট ২০২৬, শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )এর কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম আনোয়ার হোসেন, নিয়াজ, আহমেদ জুয়েল, এম জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, খোরশেদ আলম, মোহাম্মদ এম. আনোয়ার, দেওয়ান কাউসার, আশরাফ হোসেন, আব্দুল কাইয়ুম, আনিছুল রহমান, মাহবুবুল রহমান মুকুল, মোস্তাক আহমেদ, কাইমুল ইসলাম, আলমগীর হোসেন, আল মামুন সবুজ, জাহিদ হাসান, সুমন, মোহাম্মদ বসির, মোহাম্মদ সাদ্দামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ দোয়া মাহফিল প্রবাসে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার প্রত্যয়কে তুলে ধরে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।