Logo

ইউএসএ নিউজ    >>   ওজনপার্কে দেশীয় স্বাদের নতুন ঠিকানা ‘ভোজন বিলাস’: জমকালো আয়োজনে শুভ উদ্বোধন — হালাল খাবার, ফ্যামিলি প্ল্যাটার ও সাপ্তাহিক বুফেতে থাকছে বিশেষ আয়োজন

ওজনপার্কে দেশীয় স্বাদের নতুন ঠিকানা ‘ভোজন বিলাস’: জমকালো আয়োজনে শুভ উদ্বোধন — হালাল খাবার, ফ্যামিলি প্ল্যাটার ও সাপ্তাহিক বুফেতে থাকছে বিশেষ আয়োজন

ওজনপার্কে দেশীয় স্বাদের নতুন ঠিকানা ‘ভোজন বিলাস’: জমকালো আয়োজনে শুভ উদ্বোধন — হালাল খাবার, ফ্যামিলি প্ল্যাটার ও সাপ্তাহিক বুফেতে থাকছে বিশেষ আয়োজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

নিউইয়র্কের ওজনপার্কে বাংলাদেশি খাবারের নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ভোজন বিলাস রেস্টুরেন্ট। নতুন সাজে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন ও পুনঃযাত্রা উপলক্ষে সোমবার, ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ব্রুকলিনের ১১৫৯ লিবার্টি অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউইয়র্ক ১১২০৮ ঠিকানায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়র্ক বাংলার সম্পাদক মাওলানা রশীদ আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরওয়ার মিলন। পরে স্বাগত বক্তব্য দেন ভোজন বিলাস রেস্টুরেন্টের কর্ণধার কামরুল ইসলাম। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে রেস্টুরেন্টের খাবার, সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের ইমাম ও খতীব মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি ব্যবসা-বাণিজ্যে ইসলামী বিধিবিধান, সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই ব্যবসার ক্ষেত্রে বৈধতা, সততা ও নৈতিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জীবনে বিভিন্ন সময় মানুষ বিপদ-মুসিবতের মুখোমুখি হতে পারে। এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ইসলামী বিধিবিধান মেনে চলার পাশাপাশি গ্রাহকের সঙ্গে ভালো আচরণ, পণ্যের মান বজায় রাখা এবং নৈতিকতার চর্চার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, ব্যবসা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. রুহুল আমীন, মসজিদ আল আমানের সভাপতি বুরহান উদ্দিন কফিল, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভি ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সভাপতি মো. রব মিয়া, স্বন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমদ, কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ, বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের সেক্রেটারি জেনারেল হাফেজ আবদুল্লাহ আল আরিফ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন্নাহার খান মিতা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক ও ইয়র্ক বাংলার নির্বাহী সম্পাদক জামীল আনসারী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিসবাহ আবেদীন, খায়রুল ইসলাম খেকন, বাবুল চৌধুরী ও ফারুক চৌধুরীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

ভোজন বিলাস রেস্টুরেন্টের উদ্যোক্তা ও কর্ণধাররা হলেন কামরুল ইসলাম, নূর আলম সিদ্দিক মুন্না, নূরুল ইসলাম বুলবুল, মোর্শেদ আলম, মুহসিল কবীর, মুতাসিম বিল্লাহ সিরাজী ও মুহাম্মদ ফিরোজ।

মালিকদের পক্ষ থেকে কামরুল ইসলাম জানান, গ্রাহকদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের পাশাপাশি ফ্যামিলি প্যাকেজ রাখা হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগের উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি হালাল খাবার পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রেস্টুরেন্টের প্রচারপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, ভোজন বিলাস স্পেশাল ফ্যামিলি প্ল্যাটারে ২–৩ জনের প্যাকেজের মূল্য ৩৯.৯৯ ডলার এবং ৪–৫ জনের প্যাকেজের মূল্য ৬৯.৯৯ ডলার। এই প্ল্যাটারে রয়েছে চিকেন শিক কাবাব, চিকেন বটি কাবাব, বিফ কোফতা, ল্যাম্ব চপ, চিংড়ি, বাটার নান, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই।

এছাড়া ভোজন বিলাস স্পেশাল ফ্যামিলি কাচ্চি প্ল্যাটারে ২–৩ জনের প্যাকেজ ৪৪.৯৯ ডলার এবং ৪–৫ জনের প্যাকেজ ৭৯.৯৯ ডলার। এতে রয়েছে কাচ্চি, চিকেন রোস্ট, শামি কাবাব, চিংড়ি, মৌসুমি সালাদ ও ফ্রেঞ্চ ফ্রাই।

সকালের গ্রাহকদের জন্য রাখা হয়েছে ব্রেকফাস্ট স্পেশাল। প্রচারপত্র অনুযায়ী এর মূল্য ৪.৯৯ ডলার। এতে রয়েছে ২টি রুটি, মিক্স ভাজি অথবা ডাল এবং ১ কাপ চা। এই অফার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত।

এছাড়া প্রতি শুক্রবার ও শনিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিশেষ বুফের আয়োজন রাখা হয়েছে। প্রচারপত্রে দেওয়া তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য বুফের মূল্য ১৪.৯৯ ডলার এবং ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য ৯.৯৯ ডলার। বুফেতে অ্যাপেটাইজার, প্রধান খাবার, ডেজার্ট ও ফলমূলসহ ৩০টির বেশি আইটেম থাকার কথা জানানো হয়েছে। পাশাপাশি হালিম ও নান, হাঁসকারি এবং ২ পিস চালের রুটিসহ বিভিন্ন বিশেষ খাবারের আয়োজনও রয়েছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রচারপত্রে জানানো হয়েছে, ভোজন বিলাস সপ্তাহের সাত দিন খোলা থাকবে। গ্রাহকরা সরাসরি রেস্টুরেন্টে এসে খাবার গ্রহণের পাশাপাশি Grubhub, Uber Eats ও DoorDash-এর মাধ্যমে খাবার ডেলিভারির সুবিধাও শিগগির চালু হবে বলে জানানো হয়েছে।

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে দেশীয় খাবারের চাহিদার কথা বিবেচনায় রেখে ওজনপার্কে ভোজন বিলাসের নতুন যাত্রা প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় স্বাদের খাবার উপভোগের আরও একটি সুযোগ তৈরি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রেস্টুরেন্টটির সফলতা কামনা করেন এবং মানসম্মত খাবার, ভালো সেবা, পরিচ্ছন্নতা ও গ্রাহকসন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে ভোজন বিলাস ভবিষ্যতে ওজনপার্কের বাংলাদেশি কমিউনিটির একটি পরিচিত খাবারের ঠিকানা হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।