Logo

আন্তর্জাতিক    >>   আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বললেন ডোনাল্ড ট্রাম্প: জানালেন সদস্য দেশগুলোকে সরে যাওয়ার আহ্বান

আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বললেন ডোনাল্ড ট্রাম্প: জানালেন সদস্য দেশগুলোকে সরে যাওয়ার আহ্বান

আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বললেন ডোনাল্ড ট্রাম্প: জানালেন সদস্য দেশগুলোকে সরে যাওয়ার আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন’ একটি প্রতিষ্ঠান এবং ‘দুষ্ট লোকদের একটি দল’ হিসেবে আখ্যা দিয়ে আদালটির সদস্য সব দেশকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, কোনো মার্কিন সেনাসদস্য বা নাগরিককে আইসিসির বিচারের মুখোমুখি হতে দেওয়া হবে না। মার্কিন সার্বভৌমত্ব ও নাগরিকদের ওপর আইসিসির কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই আদালটির বিরুদ্ধে ওয়াশিংটনের অবস্থান আরও কঠোর হয়েছে। আইসিসির কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে। রয়টার্স জানিয়েছে, আদালটির ওপর আরও বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতিও নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

ভাষণে আইসিসির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার পরিষদ ও ইউনেস্কোর কিছু নীতিরও সমালোচনা করেন ট্রাম্প। তাঁর দাবি, বিশ্বায়নপন্থি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নীতি অনেক দেশের নিজস্ব ঐতিহ্য ও সীমান্ত সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করছে। জাতিসংঘ সংস্কার প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপ ও উদ্যোগের ফলে সংস্থাটির বাজেট ১৫ শতাংশ কমানো এবং প্রায় ৪ হাজার পদ বিলুপ্ত করা সম্ভব হয়েছে। 

এ ছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (IMO) মাধ্যমে বিশ্বব্যাপী জাহাজে কার্বন কর আরোপের পরিকল্পনার বিরুদ্ধেও অবস্থান তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার বিষয়ে কোনো আপস করবে না। সূত্র: রয়টার্স