Logo

ইউএসএ নিউজ    >>   বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের মাতৃবিয়োগ, নির্বাচন কমিশনের শোক

বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের মাতৃবিয়োগ, নির্বাচন কমিশনের শোক

বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের মাতৃবিয়োগ, নির্বাচন কমিশনের শোক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশ সোসাইটি ইনক.-এর ২০২৬–২০২৯ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সংগঠনটির নির্বাচন কমিশনের সদস্যরা।
২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক শোকবার্তায় নির্বাচন কমিশনের সদস্য বদরুল এইচ. খান, মোহাম্মদ শামসুদ্দিন আজাদ, মোহাম্মদ রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিটু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মাকে হারানোর এই কঠিন সময়ে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের ও তাঁর পরিবারের সদস্যরা যেন শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য লাভ করেন, সেই প্রার্থনাও করেন তাঁরা।
উল্লেখ্য, আবু নাসেরের মা সম্প্রতি বাংলাদেশের নিজ বাসভূমিতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
বাংলাদেশ সোসাইটি ইনক.-এর নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো শোকবার্তাটি প্রেরণ করেন কমিশনার আহবাব চৌধুরী খোকন।