নিউইয়র্কে SAARA’র নতুন নেতৃত্বের অভিষেক: পেশাজীবীদের মিলনমেলা—সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদার; ২৯ সদস্যের কমিটির দায়িত্ব গ্রহণ
উত্তম কুমার সাহা, প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে দক্ষিণ এশীয়-আমেরিকান রিয়েল এস্টেট পেশাজীবীদের সংগঠন সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশন (SAARA)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২ অক্টোবর ২০২৬ শুক্রবার নিউইয়র্কের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা ব্যাংকোয়েট হলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রিয়েল এস্টেট, মর্টগেজ ও আর্থিক সেবাখাতের পেশাজীবী, বিভিন্ন ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে বসে এক প্রাণবন্ত মিলনমেলা। আয়োজকদের পক্ষ থেকে প্রায় ৪০০ অতিথির অংশগ্রহণের কথা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদারসহ ২৯ সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তারা আনুষ্ঠানিকভাবে নতুন মেয়াদের দায়িত্ব গ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নবনির্বাচিত কমিটির পরিচিতি, শুভেচ্ছা বক্তব্য, পেশাগত মতবিনিময় ও নেটওয়ার্কিং পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লাইবর প্রেসিডেন্ট সন খান, লাইবর সদস্য মোহাম্মদ রহমান শাহীন, অ্যাটর্নি উসমান মালিক, অ্যাটর্নি ওসমান ফারুকী, অ্যাটর্নি হিরা ইমতিয়াজ এবং অ্যাটর্নি মইন চৌধুরী।
মর্টগেজ ও আর্থিক সেবাখাত থেকেও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন গো-রাসকেল মর্টগেজের মর্টগেজ ব্রোকার মোহাম্মদ ফাহিম ও তাঁর টিম, কোয়ানটিক মর্টগেজের আবু চৌধুরী সোহেল ও তাঁর টিম, হোম সেন্ট্রাল মর্টগেজের ব্রোকার ও ওনার মোহাম্মদ কামাল, সিপিএ, ইউনাইটেড মর্টগেজের লোন অফিসার আবুলফজল ইসলাম দিদার,ম্যাডিসন মর্টগেজের লোন অফিসার শ্যাম শিবলী ও সাইদ হাসিব এবং গ্রিন রিভার মর্টগেজের লোন অফিসার ডায়ানা ওসপিনা।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রগ্রেস রিয়েলটি ইনকের সিইও মোহাম্মদ রহমান প্রিন্স, লেফি রিয়েল এস্টেটের ডিরেক্টর সিদ্দার্ত কিমানি এবং হোম ইন্সপেক্টর সাহিল হোসেন ও খোররম আগা।
অনুষ্ঠানে আমেরিকান বাংলাদেশি রিয়েলটর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাব্বির আহমেদ, রিয়েলটর অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রেসিডেন্ট এইচ এম ইকবাল এবং আজাদ রিয়েলটির ব্রোকার মোহাম্মদ আজাদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল Quontic Bank-এর অংশগ্রহণ। রিয়েল এস্টেট পেশাজীবীদের সঙ্গে আধুনিক অর্থায়ন, মর্টগেজ ও আর্থিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। পেশাজীবীদের পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার ক্ষেত্রে এমন আয়োজনের গুরুত্ব রয়েছে বলে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।
অভিষেকের শেষপর্বে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদার উপস্থিত অতিথি, সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নতুন কমিটির ওপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং SAARA-কে আরও কার্যকর, পেশাদার ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন নেতৃত্বের বক্তব্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন, সদস্যদের স্বার্থে কাজ করা, নতুন প্রজন্মের রিয়েলটরদের জন্য সুযোগ সৃষ্টি এবং দক্ষিণ এশীয়-আমেরিকান রিয়েল এস্টেট পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়।
নেতৃত্বের কৃতজ্ঞতা প্রকাশের পর অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দঘন সাংস্কৃতিক সন্ধ্যায়। সংগীত পরিবেশনা, নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে অতিথিদের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দীর্ঘ সময় ধরে পেশাগত আলোচনা ও নেটওয়ার্কিংয়ের পর সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
সবশেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার ও নৈশভোজ। খাবার, সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যে রাতের আয়োজন পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
SAARA’র ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটির অভিষেক শুধু দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা নয়, বরং নিউইয়র্কের দক্ষিণ এশীয়-আমেরিকান রিয়েল এস্টেট পেশাজীবীদের মধ্যে পেশাগত সংযোগ, পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও ঐক্যের নতুন প্রত্যয়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে পরিণত হয়।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদারসহ ২৯ সদস্যের কমিটির নতুন দায়িত্বকাল সফল ও কার্যকর হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ও শুভানুধ্যায়ীরা।
.



















