বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান গ্রেগরি মিকস। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, বাংলাদেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এটাই তাঁর প্রত্যাশা। বিস্তারিত...
বাংলাদেশ সফরে গিয়ে কারাবন্দি হওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সংগঠক মোহাম্মদ সাঈদ ইব্রাহীমের মুক্তি, প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা এবং নিরাপদে যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের জরুরি সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার। বিস্তারিত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি মুছে ফেলার কার্যক্রম শুরু হয়। বিস্তারিত...
৩০ সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ৮৭তম জন্মদিন। ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পণ্ডিত পরিবারে তাঁর জন্ম। তাঁর জন্মদিন কেবল একজন জ্ঞানতাপস, শিক্ষক, লেখক ও রাষ্ট্রচিন্তকের জীবন ও কর্ম স্মরণ করার উপলক্ষ নয়; এটি মানুষের মুক্তি, ন্যায়বিচার, সর্বজনীন গণতন্ত্র এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে নতুন করে ভাবারও একটি গুরুত্বপূর্ণ সময়। বিস্তারিত...