ভারতের বহুল ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI) নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ লোকসভায় পাস হওয়ার পর ভবিষ্যতে ইউপিআইসহ নির্দিষ্ট ডিজিটাল লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা লেনদেন ফি আরোপের আইনি সুযোগ তৈরি হয়েছে। তবে এখনই ইউপিআইতে কোনো চার্জ চালু হয়নি। বিস্তারিত...
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। দলীয় এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেছেন মমতা। এ ঘটনায় গাড়িতে কাদা, জুতা ও পানির বোতল ছোড়ারও অভিযোগ উঠেছে। বিস্তারিত...
বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশের অভিযোগ, সংবাদ সম্মেলনের আগে ভারতের কাছে এ বিষয়ে উদ্বেগ জানানো হলেও শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বিস্তারিত...
জমকালো বিয়ের আয়োজন। চারপাশে উৎসুক গ্রামবাসীর ভিড়। বর-কনে পাশাপাশি বসে আছেন। তবে এই বিয়ের সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল—কনের পাশে দাঁড়িয়ে ছিলেন তার নিজের স্বামীও। শুধু উপস্থিত থাকাই নয়, স্ত্রীর বিয়ের পুরো আয়োজনও করেছিলেন তিনি। এমনকি বিয়ের পর আনুষ্ঠানিক বিদায়পর্বেও অংশ নেন। বিস্তারিত...