বিশ্বজুড়ে যেখানে বিক্রি কমছে টেসলার ইলেকট্রিক গাড়ি (ইভি), সেখানে বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে স্বল্পমূল্যের ইলেকট্রিক যান, যাকে স্থানীয়ভাবে ‘বাংলা টেসলা’ বলা হয়। ২০১৬ সালের দিকে বাংলাদেশে মাত্র ২ লাখ ই-রিকশা ছিল, কিন্তু এখন সেই সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। প্রতিদিন কোটি কোটি যাত্রী পরিবহন করছে এই ই-রিকশা। বিস্তারিত...
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইউএসএ এবং হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ-এর যৌথ উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ২৬ জুলাই ২০২৫ শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় Yahya to Younus – A So-Called July Anti-Discrimination Movement & the Reality শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার। বিস্তারিত...
ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থার অভিযোগ নিয়ে সম্প্রতি বারবার অভিযোগ করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি ভাষা আন্দোলনেরও ডাক দিয়েছেন তিনি। বাংলাভাষীদের ওপর আক্রমণ হচ্ছে বলে প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এই মুখ্যমন্ত্রী। এবার মমতার এই অভিযোগকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করেছেন বিজেপির জাতীয় কর্ম সমিতির সদস্য এবং জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিস্তারিত...
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। তুরুন আনোয়ার (আনোয়ার, সরে যাও) শীর্ষক এই সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিক্ষোভকারীরা আনোয়ার সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন এবং দ্রুত তার পদত্যাগ দাবি করছেন। বিস্তারিত...