Logo

আন্তর্জাতিক    >>   নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন: ইসরায়েলি ভোটারদের দিলেন বিশেষ বার্তা!

নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন: ইসরায়েলি ভোটারদের দিলেন বিশেষ বার্তা!

নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন: ইসরায়েলি ভোটারদের দিলেন বিশেষ বার্তা!

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আবারও প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে ‘অসাধারণ যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে ইসরায়েলি ভোটারদের তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সমর্থন জানান।

পোস্টে ট্রাম্প বলেন, “ভোট দিতে যাওয়ার সময় মনে রাখবেন, বিবি (নেতানিয়াহু) একজন অসাধারণ যোদ্ধা প্রধানমন্ত্রী! প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভোট দিন। আমরা যে কাজ শুরু করেছি, তা শেষ করতে হবে!”

ট্রাম্পের এই বক্তব্যে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রতি তাঁর সমর্থন আবারও স্পষ্ট হয়েছে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন প্রকাশ্য বার্তা দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বাড়িয়েছে।

তবে পোস্টে ‘আমরা যে কাজ শুরু করেছি’ বলতে ট্রাম্প ঠিক কোন উদ্যোগ বা পরিকল্পনার কথা বুঝিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ