ভারতের আহমেদাবাদে গত ১২ জুন উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ভুল মরদেহ পাওয়ার দাবি করেছে যুক্তরাজ্যের দুটো পরিবার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি লন্ডনের ওই দুই পরিবারের আইনজীবী এই অভিযোগ করেছেন। তারা বলছেন, ভুল মরদেহ পাওয়ার কারণে শেষকৃত্য বাতিল করতে বাধ্য হয়েছেন তারা। বিস্তারিত...
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনজুড়ে বড় ধরনের দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিতর্কিত এক নতুন আইন পাস করে সই করার পর তার বিরুদ্ধে ‘ক্ষমতা কেন্দ্রীকরণের’ অভিযোগ উঠেছে, যা ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের আশাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিস্তারিত...
ইস্তাম্বুলে নতুন করে আলোচনা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার রাশিয়ার প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রায় সাড়ে তিন বছর ধরে দুদেশের মধ্যে সংঘাত চলছে। বিস্তারিত...
ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন টেসলার জন্য গত ১৮ মাস ছিল এক অবাক করা উল্টো যাত্রা। ২০২৪ সালের আগ পর্যন্ত এই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানির মাত্র একটি প্রান্তিকেই আগের বছরের তুলনায় বিক্রি কমেছিল। কিন্তু এখন তারা টানা দুই প্রান্তিকে অন্তত ১৩ শতাংশ বিক্রির পতনের মুখে পড়েছে এবং সামনের দিনগুলোতে তাদের সমস্যা আরও বাড়তে পারে। বিস্তারিত...