Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্ক সিটি নির্বাচনে অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থনে সাউথ এশিয়ান র‍্যালি

নিউইয়র্ক সিটি নির্বাচনে অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থনে সাউথ এশিয়ান র‍্যালি

নিউইয়র্ক সিটি নির্বাচনে অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থনে সাউথ এশিয়ান র‍্যালি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে প্রার্থী Andrew Cuomo–কে সমর্থন জানাতে দক্ষিণ এশীয় প্রবাসী কমিউনিটির উদ্যোগে আয়োজিত হচ্ছে এক বিশেষ South Asian Rally। “Experience Matters” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন নিউইয়র্ক গড়ার প্রত্যয়ে সমর্থকদের সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তারিখ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
সময়: দুপুর ১:৩০টা – ২:৩০টা
স্থান: 173-15 Horace Harding Expressway, Fresh Meadows, NY 11365
র‍্যালির মূল বার্তা “Experience Matters” — অভিজ্ঞ নেতৃত্বই গড়তে পারে নতুন নিউইয়র্ক।“Let’s Get Behind Cuomo” — ঐক্যবদ্ধ অগ্রযাত্রার আহ্বান।“Call to Action: Vote Cuomo” — নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান।
রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ব‍্যাপারে , র‍্যালির আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মেয়র পদপ্রার্থীদের মধ্যে কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটে আয়োজকরা জানিয়েছেন—
“এখন সময় আমাদের, জনগণের সিদ্ধান্ত জানানোর। ঐক্যবদ্ধ হয়ে আমরা নিউইয়র্কের ভবিষ্যৎ নির্ধারণ করব।”
আয়োজকরা জানান, ঐক্য ও প্রভাব প্রদর্শনের লক্ষ্য নিয়ে এবং 
এই র‍্যালির মাধ্যমে দক্ষিণ এশীয় কমিউনিটি শুধু অ্যান্ড্রু কুয়োমোর প্রতি তাদের দৃঢ় সমর্থনই জানাবে না, বরং ভোটারদের সক্রিয়ভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্যও উৎসাহিত করবে। আয়োজকরা সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে ঐক্যের শক্তি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা আরও জানান, 
“নিউইয়র্কের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপর। সকলে মিলে আমরা একটি নতুন, শক্তিশালী ও সমৃদ্ধ নিউইয়র্ক গড়ে তুলতে চাই।” — আয়োজক কমিউনিটি নেতৃবৃন্দ।
 এই র‍্যালি আসন্ন মেয়র নির্বাচনে দক্ষিণ এশীয় ভোটার ও কমিউনিটির ভূমিকা আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।