যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য কেঁপে উঠেছে শক্তিশালী ভূমিকম্পে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। স্থানীয় সময় বুধবার ভূমিকম্পটি আঘাত হানে। আলাস্কা উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য এই সতর্কতা তুলে নেওয়া হয়। বিস্তারিত...
নিউইয়র্কের হোমকেয়ার সেবাখাতে আসছে আমূল পরিবর্তন। সিডিপ্যাপ (Consumer Directed Personal Assistance Program) এর আওতায় পরিচালিত এই জনপ্রিয় সেবাটি এখন থেকে এককভাবে তদারকি করবে জর্জিয়াভিত্তিক পাবলিক পার্টনারশিপ এলএলসি বা পিপিএল। নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট অনুমোদিত এই প্রতিষ্ঠানটি সেবা গ্রহিতা ও সেবাদাতাদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে। বিস্তারিত...
‘কিউবায় কোনো ভিক্ষুক নেই। কিছু মানুষ ভিখারির ছদ্মবেশে সহজে টাকা আয় করার চেষ্টা করছে।’- এমন মন্তব্যের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিউবার শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্তা এলেনা ফেইতো কাবরেরা। বিস্তারিত...