বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিস্তারিত...
সৌদি আরব সোমালিল্যান্ডকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইসরায়েলের ঘোষণার তীব্র বিরোধিতা করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি আরব সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইসরায়েল ও সোমালিল্যান্ডের পারস্পরিক স্বীকৃতির ঘোষণা প্রত্যাখ্যান করেছে। বিস্তারিত...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডায় দেখা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে সংঘাতের অবসানের জন্য আলোচনার মধ্যে তাদের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বিস্তারিত...
“স্বাধীনতার পর কোনো সংবাদপত্র অফিসে কখনো অগ্নিসংযোগ করা হয়নি”—এই বক্তব্য শুনে বিস্মিত হতে হয়। দ্য ডেইলি স্টার-এর প্রতিষ্ঠাকাল ও বাংলাদেশের গণমাধ্যম ইতিহাস বিবেচনায় সম্পাদক মাহফুজ আনামের পক্ষে কখন, কোথায়, কীভাবে সংবাদপত্রে আক্রমণ হয়েছে—তা না জানার কথা নয়। অথচ ইউনুস সরকারের সমর্থনে চলমান তথাকথিত ‘মুক্তিযুদ্ধ রি-সেট’ প্রকল্পের সঙ্গে সঙ্গে ইতিহাস ও স্মৃতিও যেন রি-সেট হয়ে গেছে। বিস্তারিত...