নিউইয়র্কে প্রবাসী সমাবেশ: “মুক্তিযুদ্ধ হয়নি শেষ, বঙ্গবন্ধু ও সংবিধান আজ আক্রান্ত”
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গতকাল ৪ সেপ্টেম্বর ২০৩৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ। “জেগে ওঠো বাংলাদেশ, মুক্তিযুদ্ধ হয়নি শেষ”— এই স্লোগানকে সামনে রেখে সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান, বঙ্গবন্ধু ও বাংলাদেশ আজ নতুন করে আঘাতের মুখে।
প্রবাসী বাংলাদেশিরা সমস্বরে ঘোষণা দেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কোনো ষড়যন্ত্রেই দমিয়ে রাখা যাবে না। তারা দেশপ্রেম, ঐক্য ও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে এগিয়ে নিতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।



















