Logo

আন্তর্জাতিক

দোকানে ভিড় কমাতে ভারতে অনলাইনে মদ বিক্রির প্রস্তাব

দোকানে ভিড় কমাতে ভারতে অনলাইনে মদ বিক্রির প্রস্তাব

ভারতের কেরালায় অনলাইনের মাধ্যমে মদ বিক্রি ও ঘরে পৌঁছে দেওয়ার একটি প্রস্তাব রাজ্য সরকারের বিবেচনায় রয়েছে। কেরালা স্টেট বেভারেজ কর্পোরেশন এই প্রস্তাব দিয়েছে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি দোকানগুলোর ভিড় কমাতে। তবে এই উদ্যোগ চালু করতে হলে রাজ্যের আবকারি আইন সংশোধন করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  বিস্তারিত...
লস অ্যাঞ্জেলেসে দোকান থেকে ৭ হাজার ডলারের লাবুবু পুতুল চুরি

লস অ্যাঞ্জেলেসে দোকান থেকে ৭ হাজার ডলারের লাবুবু পুতুল চুরি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লা পুয়েন্টেতে একটি খেলনার দোকান থেকে প্রায় ৭ হাজার ডলারের মূল্যের লাবুবু পুতুল চুরি করেছে মুখোশ পরা একদল চোর। গত বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এলএ কাউন্টি শেরিফ বিভাগ।  বিস্তারিত...
রাশিয়াকে নিষেধাজ্ঞার বদলে কেন ‘সাফল্য' উপহার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প?

রাশিয়াকে নিষেধাজ্ঞার বদলে কেন ‘সাফল্য' উপহার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আল্টিমেটাম দিয়ে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই নিষেধাজ্ঞা আর দেওয়া হয়নি। বরং, ওইদিন সন্ধ্যায় হোয়াইট হাউজ জানায়, আগামী ১৫ আগস্ট আলাস্কায় বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। তবে সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে।  বিস্তারিত...
ভারতীয় পোশাক কেনা বন্ধ করল আমেরিকান ক্রেতারা

ভারতীয় পোশাক কেনা বন্ধ করল আমেরিকান ক্রেতারা

যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ সরাসরি আঘাত হানতে শুরু করেছে ভারতীয় বস্ত্রশিল্পে। গত ৭ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্কের প্রথম ধাপ কার্যকর হওয়ার পর থেকেই আমেরিকান ক্রেতারা ভারত থেকে বস্ত্রপণ্য নেওয়া বন্ধ করে দিয়েছেন ও নতুন অর্ডার দেওয়াও স্থগিত রেখেছেন। এই পরিস্থিতিতে ভারতীয় বস্ত্রশিল্পে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ও শিল্প সংশ্লিষ্টরা।  বিস্তারিত...