Logo

আন্তর্জাতিক    >>   আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘের সামনে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক নিউইয়র্ক, ১৯ মে ২০২৫:

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম অবৈধভাবে নিষিদ্ধ করার প্রতিবাদে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা এই সিদ্ধান্তকে “ফ্যাসিস্ট ইউনূস সরকারের কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনার ওপর সরাসরি আঘাত” হিসেবে উল্লেখ করে বিশ্বব্যাপী প্রবাসীদের তীব্র নিন্দা ও প্রতিবাদের প্রতিধ্বনি তুলে ধরেন।
নিউইয়র্কের ম্যানহাটনের ৪৭তম স্ট্রিট ও প্রথম অ্যাভিনিউর সংযোগস্থলে অনুষ্ঠিত এই সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, শেখ হাসিনা মন্ত্র, যুবলীগ, ছাত্রলীগসহ প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন এবং বাংলাদেশি ডায়াসপোরার বিশিষ্ট অঙ্গসংগঠনসমূহ।


সমাবেশের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রন্ধন কর। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন -  • এমএ সালাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ• ড. সিদ্দিকুর রহমান, সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ•    হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক•    রমেশ নাথ, উপদেষ্টা•    মহিউদ্দীন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক • অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী, আইনবিষয়ক সম্পাদক • এমএ করিম জাহাঙ্গীর, শিক্ষা বিষয়ক সম্পাদক
•ডা. মাসুদুল হাসান, সভাপতি, শেখ কামাল পরিষদ•    জালাল উদ্দিন জলিল, বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি, শেখ হাসিনা মন্ত্র  •    শাহানারা সিদ্দিক, আওয়ামী লীগ নেত্রী • ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান• মজিবুর রহমান মিয়া, সভাপতি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ • শেখ আতিকুল ইসলাম ও আবুল কাশেম ভূঁইয়া, সহসভাপতি • আবদুল কাদের মিয়া, চেয়ারম্যান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন • রফিকুর রহমান রফিক ও এমদাদ চৌধুরী, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ • হুমায়ুন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগ •    রুমানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগ • একে চৌধুরী, আওয়ামী লীগ নেতা • যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন, “স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে ইউনূস সরকার স্পষ্টতই প্রমাণ করেছে যে, তারা ১৯৭১-এর পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়। এ সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলকে নয়, পুরো মুক্তিযুদ্ধের আদর্শকে নির্বাসনে পাঠানোর সামিল।”
তারা আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রতিটি প্রান্তে প্রবাসী বাঙালিরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে। ইতিহাস সাক্ষ্য দেয়—আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না, বরং দমনচেষ্টার মধ্য দিয়েই দলটি আরও শক্তিশালী হয়ে ফিরে আসে।”
বক্তারা ব্রিটেনে ড. ইউনূস ও আসিফ নজরুলকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবিও জানান। এ সময় তারা বাংলাদেশে “উগ্রবাদী ফ্যাসিবাদের উত্থান” সম্পর্কে সতর্ক করেন।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল জ্যাকসন হাইটস অভিমুখে রওনা হয়। স্লোগানে মুখরিত হয় রাজপথ—“জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”, “জয় শেখ হাসিনা”—এই বজ্রনিনাদে কাঁপে নিউইয়র্কের আকাশবাতাস।
সবশেষে বক্তারা বলেন, “ড. ইউনূস শুধুমাত্র ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই গণতন্ত্রের এই ভয়াবহ রূপটান সাজিয়েছেন। যার মাধ্যমে বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল ও বিভাজিত করার গভীর ষড়যন্ত্র বাস্তবায়িত হচ্ছে।”