বনছায়ায় একদিন – আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গতকাল, শনিবার ২১ জুন ২০২৫, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে নিউইয়র্কের লং আইল্যান্ডের Sunken Meadow State Park-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ক্লাবের বহুল প্রতীক্ষিত বাৎসরিক পিকনিক – “বনছায়ায় একদিন”।
সবুজে ঘেরা প্রকৃতির মাঝে দিনভর প্রাণবন্ত আড্ডা, নানা ধরণের খেলাধুলা, সুস্বাদু খাবার আর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল দিনটি। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মী ও কমিউনিটির বিশিষ্টজনেরা পরিবারের সদস্যদের নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করেন। এটি শুধুমাত্র একটি পিকনিক নয় — ছিল প্রবাসে এক টুকরো বাংলার আনন্দঘন মিলনমেলা।
ভিডিও দেখুন:-
ফটো গ্যালারি দেখুন:-


















