Logo

ইউএসএ নিউজ    >>   বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলামের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ প্রবাসী কমিউনিটিতে গভীর শোক

বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলামের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ প্রবাসী কমিউনিটিতে গভীর শোক

বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলামের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ প্রবাসী কমিউনিটিতে গভীর শোক

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ ও কক্ষপথের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর আমাদের মাঝে নেই। তিনি গত ৪ জানুয়ারি ২০২৬, রবিবার সকালে নিউইয়র্কস্থ একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
মরহুম শেখ আখতারুল ইসলাম শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্রের সদস্য সচিব ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলামের বড় ভাই। তিনি নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করতেন। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তাঁর ইন্তেকালের খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসা কেন্দ্রের এক সেবিকা ওষুধ দিতে গিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর এক কন্যা বৈবাহিক সূত্রে কানাডায় বসবাস করছেন। ২০১১ সাল থেকে পরিবারসহ নিউইয়র্কে বসবাস করলেও পেশাগত ও জন্মভূমির টানে তিনি নিয়মিত বাংলাদেশে যাতায়াত করতেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শেখপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া শেখ আখতারুল ইসলাম মুক্তিযুদ্ধের পর থেকেই ছাত্রনেতা হিসেবে জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। যৌবনে তিনি ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রবাস জীবনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম-এর রাজনীতির সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন।
মরহুমের নামাজে জানাজা ৫ জানুয়ারি ২০২৬, সোমবার দুপুর ১টায় নিউইয়র্কের মসজিদ দারুল কুরআন-এ অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলামের ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবারসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠন, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সাংবাদিক, কবি, লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন— যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর, হাজী শফিকুল আলম, ড. মহসিন আলী, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, শিক্ষা সম্পাদক এম.এ. করিম জাহাঙ্গীরসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএ, বিভিন্ন মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ মোট ১০১ জন বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব।
সূত্র : হাকিকুল ইসলাম খোকন