কবিতা: অমর একুশে—সুফিয়ান আহমদ চৌধুরী
কবিতা: অমর একুশে
সুফিয়ান আহমদ চৌধুরী
অমর একুশে স্বদেশ জুড়ে
ভাষার জয় গান,
প্রাণের ভাষা বাংলা ভাষার
বিজয় রাঙা বান।
এমন দিনে ভাষার জন্য
বাঙালি জেগে উঠে,
প্রাণের ভাষা মায়ের ভাষা
ধরলো সুখে ঠোঁটে।
"রাষ্ট্র ভাষা বাংলা চাই"
মিছিলে কন্ঠে বুলি,
পাকি সেনারা ভাষা মিছিলে
ছুঁড়লো কত গুলি।
রক্ত দিয়েই ভাষার মান
একুশে রাখে ধরে,
মায়ের ভাষা বাংলা ভাষার
কদর পায় ঘরে।
অমর একুশে রাঙা পলাশ
ফুল বাগানে ফোটে,
বীর বাঙালি ভাষার গর্বে
শহিদ মিনার ছোটে।



















