Logo

ইউএসএ নিউজ    >>   জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর খন্দকার সেন্টুর ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া: বাংলাদেশ সোসাইটির গভীর শোক ও সমবেদনা প্রকাশ

জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর খন্দকার সেন্টুর ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া: বাংলাদেশ সোসাইটির গভীর শোক ও সমবেদনা প্রকাশ

জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর খন্দকার সেন্টুর ইন্তেকালে কমিউনিটিতে শোকের ছায়া: বাংলাদেশ সোসাইটির গভীর শোক ও সমবেদনা প্রকাশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা মোস্তাফিজুর খন্দকার সেন্টুর ইন্তেকালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গত ২৭ মে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে কমিউনিটির বিভিন্ন মহলে শোকের আবহ সৃষ্টি হয়।
মরহুম মোস্তাফিজুর খন্দকার সেন্টু দীর্ঘদিন ধরে জ্যাকসন হাইটসের ব্যবসায়িক অঙ্গনে সুপরিচিত মুখ ছিলেন। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে প্রবাসী সমাজে একজন সজ্জন ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা সকল প্রবাসী বাংলাদেশির কাছে দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।
বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ একই সঙ্গে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।