জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আবুল বাছিতের ইন্তেকালে শোকের ছায়া
- By Progga News Desk --
- 29 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি জনাব আবুল বাছিতের ইন্তেকালে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ ভোর ৭টা ২৪ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিউইয়র্কের ব্রংক্সের লিংকন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ বলেন, আবুল বাছিত ছিলেন কমিউনিটির একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর মৃত্যু প্রবাসী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান পরে জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।



















