Logo

আন্তর্জাতিক    >>   বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির গভীর শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির গভীর শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির গভীর শোক

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)-এর সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য এক যৌথ শোকবার্তায় বর্ষীয়ান রাজনীতিবিদ ও দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব তোফায়েল আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, গত ১ জুন ২০২৬ সোমবার বিকেল সাড়ে তিনটায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নেতৃবৃন্দ আরও বলেন, তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দেশের রাজনৈতিক আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শিতা দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের রাজনীতি ও জনজীবনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সূত্র : অমূল্য কুমার বৈদ্য
সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)।
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০১ জুন ২০২৬ খ্রি.