Logo

ইউএসএ নিউজ    >>   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত: ১২০০ মানুষের মাঝে তবারক ও ৩০০ কম্বল বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত: ১২০০ মানুষের মাঝে তবারক ও ৩০০ কম্বল বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত: ১২০০ মানুষের মাঝে তবারক ও ৩০০ কম্বল বিতরণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দোয়া মাহফিল, তবারক বিতরণ ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মে শনিবার বিকেল ৫টায় জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে সর্বদলীয় সামাজিক সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১২০০ জন মানুষের মাঝে তবারক বিতরণ এবং ৩০০টি কম্বল বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান।


উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থানকালে একদল বিপথগামী সেনা কর্মকর্তার গুলিবর্ষণে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সদস্য সচিব আমানত হোসেন আমান। দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ প্রয়াত জাতীয় নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ডের সাবেক চেয়ারম্যান এম আজিজ, কমিউনিটি লিডার ও ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, মূলধারার রাজনীতিক এটর্নি মঈন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বিশিষ্ট রাজনীতিক আলাউদ্দিন বুলু, গিয়াস আহমেদ, জসিম ভূইয়া, গিয়াস উদ্দিন, আবু সাঈদ আহমদ, গোলাম ফারুক শাহীন, আমিনুল ইসলাম স্বপন, সৈয়দা মাহামুদা শিরিন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নমী, প্রধান সমন্বয়কারী সারোয়ার খান বাবু, আহ্বায়ক দেওয়ান মনির, তত্ত্বাবধায়ক এজাজুল ইসলাম নাঈমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সৎ, দেশপ্রেমিক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা প্রবাসে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদিকে তবারক বিতরণ এবং অন্যদিকে পৃথক লাইনে আগ্রহীদের মাঝে কম্বল বিতরণ করা হয়, যা প্রবাসী কমিউনিটিতে মানবিক সহযোগিতা ও সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
ছবি ও তথ‍্য : পরিচয় ও সনজীবন সরকার ।