কবিতা: যার লাগিয়া পরছো মেন্দি—মোহাম্মদ আব্দুল আজিজ
যার লাগিয়া পরছো মেন্দি
মোহাম্মদ আব্দুল আজিজ
যার লাগিয়া পরছো মেন্দি
তোমার যুগল হাতে (ও বুবুজান)।।
আজ বাদে কাল তোমার বিয়া
হইবো তারি সাথে (ও বুবু গো)।।
নওশার সাজে আইবো দামান
(ও সে) প্রাণের আজিজ ভাই।।
বিয়ার পরে হইবেন তিনি
(মোদের) সবার দুলাভাই।।
তুমি যার লাগিয়া গাঁথ মালা
জেগে নিশীথ রাতে।
রঙিন আলোয় সাজবে বাড়ি
(হাজার) মেহমান আসবে ঘরে।।
বিয়ে করতে আসবেন দামান
(ওরে) হাওয়াই জাহাজ চড়ে।।
তোমায় নিয়া করবেন আদর
ফুলের বাসর রাতে।



















