Logo

আন্তর্জাতিক    >>   সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের অবিলম্বে মুক্তির দাবি—মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান; মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের অবিলম্বে মুক্তির দাবি—মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান; মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের অবিলম্বে মুক্তির দাবি—মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান; মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং নেত্রকোনার জনপ্রিয় জননেতা আরিফ খান জয়ের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, সমাজসেবক ও মুক্তিযুদ্ধের চেতনার কর্মী নয়ন বিশ্বাস রকি।
এক বিবৃতিতে তিনি বলেন, নেত্রকোনার মাটি ও মানুষের নেতা হিসেবে আরিফ খান জয় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন। ক্রীড়া, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নেত্রকোনা ছাড়িয়ে সারা দেশে পরিচিতি লাভ করেছেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানিমূলক। মামলায় কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁকে দীর্ঘদিন কারাগারে আটক রাখা হয়েছে বলে দাবি করা হয়।
নয়ন বিশ্বাস রকি বলেন, “আরিফ খান জয় একজন জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও জননেতা। তাঁকে দীর্ঘদিন কারাগারে আটক রেখে শুধু নেত্রকোনাবাসীকেই নয়, দেশের অসংখ্য ফুটবলপ্রেমী, শুভানুধ্যায়ী এবং তাঁর রাজনৈতিক অনুসারীদেরও কষ্ট দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক নাগরিক ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। একজন বিচারাধীন ব্যক্তির আইনি অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আরিফ খান জয়ের ক্ষেত্রে সেই অধিকার যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না বলে আমরা উদ্বিগ্ন।”
বিবৃতিতে দেশ-বিদেশের মানবাধিকার সংগঠন, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সমাজের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়।
দাবিতে অবিলম্বে আরিফ খান জয়ের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে , তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে ,তাঁকে স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক জীবনে ফিরে আসার সুযোগ দিতে হবে , জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কার্যকর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
নয়ন বিশ্বাস রকি বলেন, “সর্বস্তরের মানুষের প্রাণের দাবি—আরিফ খান জয়কে ন্যায়বিচার প্রদান করা হোক। একজন জনপ্রিয় নেতাকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
— নয়ন বিশ্বাস রকি
সাবেক ছাত্রলীগ নেতা।