স্টেট সিনেট নির্বাচনে স্টিভেন রাগার উন্নয়ন পরিকল্পনা প্রকাশ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে প্রার্থী স্টিভেন রাগা তাঁর নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছেন। Our Neighborhoods, Our Vision (আমাদের পাড়া, আমাদের স্বপ্ন) স্লোগানকে সামনে রেখে তিনি জনগণের মতামতের ভিত্তিতে একটি আধুনিক, নিরাপদ ও টেকসই কমিউনিটি গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্টিভেন রাগা বলেন, নির্বাচিত হলে তিনি সানিসাইড ইয়ার্ডস এলাকার উন্নয়নে কমিউনিটির মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব পরিকল্পনা বাস্তবায়ন করবেন। পাশাপাশি সড়ক নিরাপত্তা বৃদ্ধি, যানজট নিরসন এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি আরও জানান, গ্রিনপয়েন্ট ও স্কিলম্যান এলাকার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা ও বিকাশে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব নীতি গ্রহণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাশ্রয়ী, সহজপ্রাপ্য ও অন্তর্ভুক্তিমূলক আবাসন ব্যবস্থা গড়ে তোলাও তাঁর নির্বাচনী অগ্রাধিকারের অন্যতম বিষয়।
স্টিভেন রাগা বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, সমৃদ্ধ ও ভবিষ্যতমুখী কমিউনিটি গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি আগামী স্টেট সিনেট নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করেন।



















