Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: ক্ষণজন্মা রানা—স্বজন বণিক

কবিতা: ক্ষণজন্মা রানা—স্বজন বণিক

কবিতা: ক্ষণজন্মা রানা—স্বজন বণিক

ক্ষণজন্মা রানা

স্বজন বণিক
জন্মিলে মরিতে হবে—এ সত্য সবারই জানা,
তবু সবার হৃদয় জয় করে অমৃতধামে পাড়ি দিলে, ক্ষণজন্মা রানা।

হাজার মানুষের অশ্রুতে আজ সিক্ত তোমার নিথর দেহ,
এমন সৌভাগ্য নিয়ে এ ধরায় ক’জনই বা আসে, বলো কেহ?

স্বার্থহীন সেবায় কাটিয়েছ জীবনের প্রতিটি ক্ষণ,
দেহ বিদায় নিলেও মানুষের হৃদয়ে অম্লান তোমার জীবন।

যমদূতও যেন অসময়ে তোমায় নিয়ে ঝরায় অশ্রুজল,
তোমার শূন্যতার আর্তনাদে কাঁদে আকাশ, বাতাস, পাহাড় ও সমতল।

তুমি শিখিয়ে গেলে—অর্থবিত্ত থাকলেই মানুষ মহৎ হয় না,
কর্ম আর মানবিক গুণেই মানুষ বেঁচে থাকে, যদি বিবেক জাগ্রত থাকে অন্তরে সদা।

বিদায় বন্ধু, বিদায়।
নিত্যধামের মতোই বৈকুণ্ঠধাম আলোকিত হোক তোমার প্রয়াণে।
প্রভুর চরণে এ-ই আমাদের সর্বজনীন প্রার্থনা—
চিরশান্তিতে থাকো, প্রিয় রানা।