Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: আষাঢ়ের দিনে—মহসিন আলম মুহিন

কবিতা: আষাঢ়ের দিনে—মহসিন আলম মুহিন

কবিতা: আষাঢ়ের দিনে—মহসিন আলম মুহিন

আষাঢ়ের দিনে
মহসিন আলম মুহিন

আষাঢ়ের দিনে তাহারেই পড়ে মনে-
টাপুর টুপুর ঝর ঝর মধুর বরিষণে।।

জৈষ্ঠ্যের খরা থেমে মিষ্টি বৃষ্টি ঝরা-
কদম ফুলের ঘ্রাণে মনটা মাতোয়ারা।।

কালো মেঘ আকাশটাকে রাখে ঢেকে-
হঠাৎ মেঘ বালিকারা নামে ঝাঁকে ঝাঁকে।।

নানা ফুলে ভরে উঠে ফুলের বাগান-
মন চায় ভিজে ভিজে সাথী সনে গান।।

গাছেরা স্নান করে যেন নতুন প্রেয়সী-
মেঘ ঠেলে উঠে জ্যোস্না-তারা, মায়া ভরা শশী।।

বৃষ্টিকালে বাতায়ন খুলে মনটা শুধুই দোলে-
প্রিয়ার স্মৃতি ভেসে উঠে তাকেই খুঁজে চলে ।।

খরা কেটে গেছে স্নিগ্ধতায়' ভেঁজা মাটি-
আষাঢ়ের এমন দিন তাই যে লাগে খাঁটি।।