Logo

ইউএসএ নিউজ    >>   অ্যাস্টোরিয়ার ইয়াং উইমেনস লিডারশিপ স্কুলের ২০২৬ ব্যাচের বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন

অ্যাস্টোরিয়ার ইয়াং উইমেনস লিডারশিপ স্কুলের ২০২৬ ব্যাচের বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন

অ্যাস্টোরিয়ার ইয়াং উইমেনস লিডারশিপ স্কুলের ২০২৬ ব্যাচের বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ায় অবস্থিত দ্য ইয়াং উইমেনস লিডারশিপ স্কুল অব অ্যাস্টোরিয়া-এর ২০২৬ সালের গ্র্যাজুয়েটদের বিদায় ও সম্মাননা উপলক্ষে এক বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দ, আবেগ, গর্ব এবং ভবিষ্যতের স্বপ্নে উজ্জ্বল এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


অনুষ্ঠানে ২০২৬ সালের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অধ্যবসায়, নেতৃত্বগুণ, সৃজনশীলতা এবং শিক্ষাজীবনের সাফল্যের প্রশংসা করা হয়। বক্তারা বলেন, এই অর্জন শুধু একটি শিক্ষাবর্ষের সমাপ্তি নয়, বরং উচ্চশিক্ষা, পেশাগত জীবন এবং সমাজসেবার নতুন যাত্রার সূচনা।


বিদ্যালয় কর্তৃপক্ষ গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, ইয়াং উইমেনস লিডারশিপ স্কুল সবসময়ই মেধাবী, আত্মবিশ্বাসী ও নেতৃত্বদানে সক্ষম নারী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের এই ব্যাচও সেই ধারাবাহিকতার উজ্জ্বল উদাহরণ। তারা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।


অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সম্মানে  স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় । শিক্ষার্থীরা তাদের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানের শেষে ২০২৬ সালের সকল গ্র্যাজুয়েটের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানানো হয়।


The celebration concluded with warm congratulations and best wishes for the graduates as they embark on the next chapter of their lives, with hopes for continued success in higher education, future careers, and personal growth. 

.