কবিতা: মনের আকাশে মেঘ—মহসিন আলম মুহিন
মনের আকাশে মেঘ
মহসিন আলম মুহিন
চারিদিকে গাঢ় অন্ধকার,
মেঘ জমেছে গগনজুড়ে।
একটি মুখের রূপের বাহার,
তাঁর বিরহে অন্তর শুধুই পোড়ে।।
গোলাপি ঠোঁট হরিণী চোখ,
নজর কাড়া ময়না পাখি।
বৃষ্টির মতো গড়িয়ে পড়ে,
কেমনে তাঁরে ভুলে থাকি।।
ভাবনা শুধুই গোলাপ ছোঁয়া,
আকাশ ভরা তারার মেলা।
সেই আকাশের একটাই চাঁদ,
তাঁরে পেতে কত ছলাকলা।।
মেঘবালিকা' জল নূপুর পড়ে,
টাপুর-টুপুর সুরে আসে নেমে।
তেমনই আসো ঝর্ণা হয়ে মেয়ে,
মিশে যাবো সাগর নদীর বাঁকে।।
মেঘ কেটে যাক আলো আসুক,
মনের মাঝের স্বপ্নগুলো হাসুক।
প্রেমের তরী ভিড়ুক তাঁরই তীরে,
মন আকাশের মেঘেরা যাক সরে।।
যাক চলে যাক মন আকাশের মেঘ,
সানাইয়ে সুর উঠুক-প্রেমে' গতিবেগ।।



















