Logo

আন্তর্জাতিক    >>   কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেকী এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনার মৃত্যুতে জাসদের গভীর শোক

কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেকী এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনার মৃত্যুতে জাসদের গভীর শোক

কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেকী এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনার মৃত্যুতে জাসদের গভীর শোক

প্রজ্ঞা নিউজ ডেস্ক, হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশেকী এলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

এক শোকবার্তায় জাসদ কেন্দ্রীয় কমিটি জানায়, রেহেনা খাতুন হেনার মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের মতো জাসদ পরিবারও গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করা হয়।

রেহেনা খাতুন হেনা ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্বামী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার প্রথম জানাজা ২৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রাইনখোলা, শাইনপুকুর আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তাঁর নিজ জেলা সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়। ২৪ জুলাই শুক্রবার সাতক্ষীরা সদরে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

রেহেনা খাতুন হেনার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন, আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন।

শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাঁর মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতি চিরদিন সবার হৃদয়ে অম্লান হয়ে থাকবে।