Logo

আন্তর্জাতিক    >>   হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন ২ জাহাজে ইরানের হামলা!

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন ২ জাহাজে ইরানের হামলা!

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পাহারাধীন ২ জাহাজে ইরানের হামলা!

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘আকাশসুরক্ষা’ বা বিমান পাহারায় কৌশলগত হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেল ট্যাংকারে তারা আঘাত হেনেছে।

আইআরজিসির দাবি, তাদের নির্দেশনা অমান্য করায় ওই দুটি তেল ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে জাহাজ দুটির গতি থেমে যায় বলে জানিয়েছে ইরানের এই বাহিনী। ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, এ ঘটনার পর একই রুটে চলাচলকারী আরও চারটি তেল ট্যাংকার তাৎক্ষণিকভাবে তাদের পথ পরিবর্তন করে এবং নিরাপত্তার কারণে পূর্বের অবস্থানে ফিরে যায়।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক শিপিং কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে আইআরজিসির দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বিশ্বের তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। ফলে এই জলপথে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ