Logo

অর্থনীতি    >>   বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ: যুক্তরাষ্ট্রের বিনিয়োগে সহযোগিতার আশ্বাস তারেক রহমানের

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ: যুক্তরাষ্ট্রের বিনিয়োগে সহযোগিতার আশ্বাস তারেক রহমানের

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ: যুক্তরাষ্ট্রের বিনিয়োগে সহযোগিতার আশ্বাস তারেক রহমানের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধি দল। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে সংগঠনটির আট সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।

সাক্ষাতে অ্যামচেমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি বাংলাদেশে আরও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে কাজ করছে। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলে সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বৈঠকের তথ্য জানান। সূত্র: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব, জাগোনিউজ