Logo

ইউএসএ নিউজ    >>   জ্যামাইকায় ৫ সেপ্টেম্বর বর্ণাঢ্য জন্মাষ্টমী নন্দোৎসব ও মঙ্গল শোভাযাত্রা: ভক্তি, সঙ্গীত ও সম্প্রীতির বার্তা নিয়ে অংশ নেবেন বিভিন্ন সংগঠন ও কমিউনিটির মানুষ

জ্যামাইকায় ৫ সেপ্টেম্বর বর্ণাঢ্য জন্মাষ্টমী নন্দোৎসব ও মঙ্গল শোভাযাত্রা: ভক্তি, সঙ্গীত ও সম্প্রীতির বার্তা নিয়ে অংশ নেবেন বিভিন্ন সংগঠন ও কমিউনিটির মানুষ

জ্যামাইকায় ৫ সেপ্টেম্বর বর্ণাঢ্য জন্মাষ্টমী নন্দোৎসব ও মঙ্গল শোভাযাত্রা: ভক্তি, সঙ্গীত ও সম্প্রীতির বার্তা নিয়ে অংশ নেবেন বিভিন্ন সংগঠন ও কমিউনিটির মানুষ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মোৎসব উপলক্ষে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় আগামী ৫ সেপ্টেম্বর, শনিবার, অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য জন্মাষ্টমী নন্দোৎসব ও মঙ্গল শোভাযাত্রা ১৪৩৩। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, আনন্দ-উৎসব এবং ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এ মহোৎসবে সপরিবারে অংশগ্রহণের জন্য প্রবাসী সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের জন্মাষ্টমী নন্দোৎসবকে কেন্দ্র করে জ্যামাইকায় সৃষ্টি হবে উৎসবমুখর পরিবেশ। নন্দোৎসব ও মঙ্গল শোভাযাত্রায় থাকবে বর্ণিল ফ্লোট, সঙ্গীত, ভক্তিমূলক নৃত্য, হরে কৃষ্ণ নামসংকীর্তন এবং মহাপ্রসাদের আয়োজন। নিউইয়র্কের বিভিন্ন মন্দির, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ শোভাযাত্রায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও মঙ্গল শোভাযাত্রা পরিচালনা করবেন বিশ্বব্যাপী হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচারক, শ্রীমন্ নিত্যানন্দ প্রভুর চতুর্দশ বংশাবতংশ, শ্রীধাম নবদ্বীপ নিবাসী প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী ভাগবতাচার্য্য মহারাজ। তার উপস্থিতি ও নেতৃত্ব এবারের জন্মাষ্টমী নন্দোৎসবকে আরও তাৎপর্যপূর্ণ ও উৎসবমুখর করে তুলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানের নন্দোৎসব শুরু হবে বিকাল ৪টায়। এরপর বিকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি মেজর মার্ক পার্কের ১৭৫ স্ট্রিট থেকে শুরু হয়ে ১৫৩ স্ট্রিট ও হিলসাইড অ্যাভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিভিন্ন সংগঠন, মন্দির ও কমিউনিটির পক্ষ থেকে নিজ নিজ ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি নিউইয়র্কের বাংলাদেশি ও দক্ষিণ এশীয় সনাতন ধর্মাবলম্বী কমিউনিটির অন্যতম বৃহৎ ও বর্ণিল ধর্মীয়-সাংস্কৃতিক আয়োজনে পরিণত হবে।

আয়োজকরা বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি ভালোবাসা, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রবাসের মাটিতে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করা এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা বলেন, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে সবাইকে এই মহোৎসবে অংশগ্রহণ করা উচিত। বিভিন্ন সংগঠন, মন্দির ও কমিউনিটির ব্যানার নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিলে আয়োজন আরও বর্ণিল ও প্রাণবন্ত হয়ে উঠবে।

আয়োজনে রয়েছে মহামায়া মন্দির, দেবালয় মন্দির, নাথ মিশন অব ইউএসএ, বাবা লোকনাথ আশ্রম, হিন্দু ডেমোক্রেটিক ক্লাব অব ইউএসএ, জ্যামাইকা কালী মন্দির, টাইমস স্কয়ার দুর্গাপূজা, ওম শক্তি মন্দির, গৌর নিতাই মন্দির, বালগোপাল সংঘ, সার্বজনীন গীতা সংঘ, গুরু চক্র পরিবার, হিন্দু কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টার, উত্তর আমেরিকান হিন্দু কল্যাণ সংঘ, এমটিএ হিন্দু এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, বিষ্ণু আরতি ফাউন্ডেশন, বাংলাদেশ সেবা সংঘ, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ ইনক., বাংলাদেশ বেদান্ত সোসাইটি, জগন্নাথ হল অ্যালামনাই (ঢাবি), ইউএসএ, মতুয়া মিশন অব নিউইয়র্ক, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইনক., শ্রীমদ্ভগবদ্গীতা স্টাডি সেন্টার ইনক., নিউইয়র্ক, হরেকৃষ্ণ নামহট্ট সোসাইটি অব নিউইয়র্ক, বাংলাদেশ পূজা সমিতি, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন ইনক. (মহাকালী মন্দির) এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

অনুষ্ঠানের উপদেষ্টারা হলেন শ্যামল চক্রবর্তী, দ্বিজেন ভট্টাচার্য্য, সিতাংশু গুহ, ড. প্রভাত দাস, ড. উৎপল চৌধুরী, নৃপেন ধর, সুশীল কে. সাহা, রমেশ নাথ, ভজন সরকার, সাধন দাস, উমেশ পাল, নির্মল দেবনাথ, সন্তোষ দেবনাথ, চন্দন সেনগুপ্ত, দেবাশীষ দেবনাথ ও বিষ্ণু গোবে। পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী স্বপন চ্যাটার্জী।

আহ্বায়ক ইন্দ্রজিৎ সরকার। যুগ্ম আহ্বায়ক অর্জুন কর্মকার, শক্তি দাশগুপ্ত, শ্রীবাস দেবনাথ ও দীপন আচার্য্য। সমন্বয়ক হিসেবে রয়েছেন থীপন মহালিঙ্গম ও আর. পি. দত্ত স্বপন।

আয়োজনের সদস্যরা হলেন নীল কমল ভৌমিক, নৃপতি রায় নিপু, সবিতা দাস, অমর দাস, শুভ্র সাহা, ভোলানাথ ঘোষ, সুভাষ মজুমদার, সঞ্জিত ঘোষ, সুবল দেবনাথ, দীপক কর্মকার, সুজন সাহা, অরুণ দাশগুপ্ত, কল্লোল দাশগুপ্ত, দীনেশ সি. মজুমদার, কৃষ্ণ সরকার, রামদাশ ঘরামী, বিপ্লব বণিক, তাপস মালো, পরিমল কর্মকার, ধ্রুব চক্রবর্তী, দীপক দাস, তাপস দে, রিনা সাহা, রতন দাস, পারিজাত দাস, সুশীল সিনহা, বিশ্বজিৎ দে, শিবু পোদ্দার, ফণী দেবনাথ, পল্লব সরকার, দেবযানী দাশগুপ্ত, তাপস সাহা, সুমিত্রা বৈশ্য, গোবিন্দ সরকার, অজয় দাস, সুভাষ রায়, চিত্তরঞ্জন চক্রবর্তী, পার্থ নাথ, স্বপন কর্মকার, শিবব্রত নাথ, পিন্টু ভৌমিক, রিংকু চক্রবর্তী, দীপা নাথ, রত্না দাস, সঞ্চিতা দে, সাথী বণিক, সীমা সরকার, অজন্তা ভৌমিক, আলপনা চক্রবর্তী, উৎপল ভৌমিক, অঞ্জনা মালো, জুথিকা ভৌমিক, মিলন চৌধুরী, দেবাশীষ পাল, আশীষ ভৌমিক, ঝুলন সেন, ইমন বিশ্বাস, রুনা রায়, পীযূষ অধিকারী, তপন সূত্রধর, তপন বণিক, তপন মণ্ডল, সুমি রায়, কিমতনু রায়, আশীষ পাল, দেবাশিস নাথ, ভাবতোষ মিত্র, কারাবী পোদ্দার, বিপ্লব রায়, বিজয় ভৌমিক, পঙ্কজ রায় ও সুদীপ্তা চৌধুরী।

আয়োজকদের প্রত্যাশা, ঐক্য ও সম্প্রীতির চেতনায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে এবারের জন্মাষ্টমী নন্দোৎসব ও মঙ্গল শোভাযাত্রা একটি স্মরণীয় আয়োজনে পরিণত হবে। এর মধ্য দিয়ে প্রবাসের মাটিতে ছড়িয়ে পড়বে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা।

একতার বন্ধনে, উৎসবের আনন্দে সবাই মিলে গড়ে তুলবে স্মরণীয় এই নন্দোৎসব—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।