Logo

আন্তর্জাতিক    >>   ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের পথে শি জিনপিং

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের পথে শি জিনপিং

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের পথে শি জিনপিং

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চীন ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেইজিং থেকে বিশেষ বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। শি জিনপিংয়ের সঙ্গে সফরে রয়েছেন তার স্ত্রী পেং লিয়ুয়ান, চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা ছাই ছি, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ দেশটির অন্যান্য কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিংয়ের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক। দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং বৃহত্তর কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বেইজিং আশা করছে, দুই নেতার বৈঠক বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে কৌশলগত স্থিতিশীলতা জোরদারে ভূমিকা রাখবে। 

শি জিনপিংয়ের সফর এমন সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও অন্যান্য কৌশলগত ইস্যুতে টানাপোড়েন রয়েছে। ফলে ট্রাম্প-শি বৈঠকের দিকে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিগগির আরেকটি মুখোমুখি বৈঠক নিয়েও আলোচনা চলছে। তবে আগামী জি-২০ সম্মেলনে এমন বৈঠক হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মিয়ামিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জি-২০ সম্মেলনের ফাঁকে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তিনি আরেকটি বৈঠক করবেন বলে মনে করেন। তবে সেটি মিয়ামিতে হবে কি না, তা তিনি জানেন না। এর আগে জেলেনস্কি জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করলেও ক্রেমলিন এমন বৈঠককে অসম্ভব বলে জানিয়েছে। সূত্র: এএফপি, জাগোনিউজ