কবিতা: সমুদ্র সফেন—রারজানা সুলতানা
সমুদ্র সফেন
রারজানা সুলতানা
বাঙালির আদ্যোপান্ত তুমি বিরাজিত সমুদ্র সফেন,
তুমিহীনে হৃদয় অস্তিত্বে ভাসমান রক্তে ভেজা কফিন।
ভগবান রহমান আছেন একজন চক্ষু মুদিয়া
আমরা আছি শুধু অন্তর্যামী তোমাতেই চাহিয়া।
পদধূলি দেবে কি তুমি আবারও এই বাংলায়?
কুহক বাঙালিরে রাখিবে কি তোমারি উদারতার মার্জনায়?
সময়ের কায়া করছে গো তামাশা,
ধর্ষিতার অলকে ঝাঁপি মুকুটের হতাশা।
বলাৎকারে লম্ফিত হুজুরের বেশ্যাগিরি,
কত বাছা হায় করে আহাজারি।
পথ-প্রান্তরে নলিনীর বীজে বিষ,
বাতায়নে কোকিলা কুণ্ঠিত অহর্নিশ।
'৫২, '৬৯, '৭১, '৯০ আমার গর্ব, আমার অস্তিত্ব,
লাথি মারি '২৪, ধিক্কার-থুথু দি যে জুলাই কলঙ্কিত।
বেজে ওঠে আজ রবি-নজরুলের ক্রন্দন ঝঙ্কার,
তীর্থভূম ধাবমান, মসজিদ-মন্দির যা ছিল অহংকার।
বীর বাঙালি গেলে কোথা হে অশ্রু কর বিসর্জন,
আর নাহি থাক ভীত দিশাহীন বোধোদয় কর দহন।



















