বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ছাত্র যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি ও ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ।
এক শোকবার্তায় ড. দিলীপ নাথ বলেন, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রয়াণে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল চিন্তার মানুষ, অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে সোচ্চার একজন ব্যক্তিত্ব এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার আজীবন সংগ্রামীকে হারাল।
তিনি বলেন, শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্ম, আদর্শ, সাহস ও নীতিনিষ্ঠ অবস্থান ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।
ড. দিলীপ নাথের বিদেহী আত্মার চিরশান্তি ও মুক্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী এবং তাঁর দীর্ঘদিনের সহযাত্রীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি আরও বলেন, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের জীবন ও সংগ্রাম মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিল। তাঁর প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শেষে ড. দিলীপ নাথ বলেন, আপনার কর্ম, আদর্শ ও সাহস আমাদের পথ দেখাবে। আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
ড. দিলীপ নাথ
সাবেক সভাপতি, ছাত্র যুব ঐক্য পরিষদ
ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার



















