নিউইয়র্কে এক হৃদয়ছোঁয়া ও চেতনা-জাগানিয়া আয়োজনে পালিত হলো “হ্যাপি মাদার’স ডে”। গত ১১ মে ২০২৫, রবিবার, জ্যাকসন হাইটসের জুঁইস সেন্টারে SRS International Women’s & Girls Club Inc-এর উদ্যোগে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে ছিল শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আর আনন্দের অপূর্ব সম্মিলন। বিস্তারিত...
আসছে ৬ই জুলাই, রবিবার—চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইঙ্কের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাৎসরিক পিকনিক। চট্টগ্রামবাসীর এই আনন্দঘন উৎসবকে প্রাণবন্ত, বৈচিত্র্যময় ও সফল করে তুলতে গঠন করা হয়েছে একটি শক্তিশালী পিকনিক উপকমিটি। ইতোমধ্যে উপকমিটি তাদের প্রস্তুতি ও কার্যক্রম শুরু করেছে। বিস্তারিত...
নিউইয়র্কের উডসাইডে এক ব্যতিক্রমধর্মী ও ঐতিহাসিক সাংস্কৃতিক সন্ধ্যায় উদযাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মে ২০২৫ তারিখে কুইন্স প্যালেস (৩৭-১১ ৫৭ স্ট্রিট, উডসাইড) প্রাঙ্গণটি রূপ নেয় এক অনন্য বাংলা সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও দর্শনের মাধুর্যে মুখরিত হয় এই দিনটি, যেখানে দুই বাংলার খ্যাতনামা শিল্পী, আবৃত্তিকার ও সংস্কৃতি-প্রেমী প্রবাসী বাঙালিরা মিলিত হন এক গভীর শ্রদ্ধার আবেশে। বিস্তারিত...
আজ বিশ্ব মা দিবস। বিশ্বের সকল মায়ের জন্য রইল শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালবাসা। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। মা দিবসের সূচনা যুক্তরাষ্ট্রে হলেও বর্তমানে বাংলাদেশসহ প্রায় সারা বিশ্বেই দিবসটি পালিত হয় নানা আয়োজনে। বিস্তারিত...