শোটাইম মিউজিক অ্যান্ড প্লে-এর আয়োজনে বর্ণাঢ্য নৌবিহার সম্পন্ন: নিউইয়র্কের নদী পথে প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা
প্রজ্ঞা নিউজ ডেস্ক | নিউইয়র্ক | ২৫ মে ২০২৫:
নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বছরের অন্যতম আকর্ষণীয় ও সফল আয়োজন—শোটাইম মিউজিক অ্যান্ড প্লে-এর বর্ণাঢ্য নৌবিহার ২০২৫। গত ২৫ মে রবিবার, নদীভ্রমণ ও বিনোদনমুখর এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা, র্যাফেল ড্র, প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনদের সরব উপস্থিতি এবং আনন্দঘন মুহূর্তে ভরপুর দিনব্যাপী অনুষ্ঠান। ফিতা কেটে নৌবিহার উদ্বোধন করেন এম্পায়ার কেয়ার এজেন্সির প্রেসিডেন্ট ও সিইও নুরুল আজিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আমেরিকা বাংলাদেশ ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস গভর্নর এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, যিনি শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গ্র্যান্ড স্পন্সর ছিলেন:
জাহিদ আলম, সিএফও, নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার ।
আয়োজনের মূল পরিকল্পনায় ছিলেন:
ইঞ্জিনিয়ার আবদুল খালেক (পরিচালক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল’ ফার্ম)
অ্যাডভোকেট রেডওয়ানা রাজ্জাক সেতু ।
উপহারসামগ্রী ও র্যাফেল ড্রতে ছিলো চমক:
প্রথম পুরস্কার: গোল্ড চেইন — মফিজুর রহমান (ভাইস প্রেসিডেন্ট, ব্লুগ্রীন ইন্সুরেন্স)
দ্বিতীয় পুরস্কার: iPhone — আবুল কালাম আজাদ (প্রেসিডেন্ট, নাবিলা এয়ার ট্রাভেল)
তৃতীয় পুরস্কার: স্মার্ট টিভি — লিটু চৌধুরী (পরিচালক, মামা’স গ্রুপ)
জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়া এবং মিয়া মোহাম্মদ দুলাল অনুষ্ঠানের প্রাণ ছিলেন।
নৌবিহারে নন্দিত কণ্ঠশিল্পী
রিজিয়া পারভীন ,নাজু আকন্দ ,শাহ মাহবুব ,কামরুজ্জামান বকুল ,রিয়া রহমান ,রোজি আজাদ ,শামীম সিদ্দিকী ,সজিব ,ডা. কামরুল ইসলাম ,মিতু মাহমুদ লাটু সহ শিল্পীরা গান পরিবেশন করেন।
এছাড়া সারা বিশ্বের বাংলা সংবাদমাধ্যমে অনুষ্ঠানটি ছড়িয়ে দিতে সহায়তা করেন ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, তুষার পিক, সাংবাদিক রিমন ইসলাম, ও হাকিকুল ইসলাম খোকন।
সংগঠনের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক খায়রুল ইসলাম খোকন আয়োজনে অংশগ্রহণকারী, অতিথি ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ ধন্যবাদ জানান: ইসতিয়াক রুমি, এমডি তুহিন, মোস্তাক আহম্মেদ, কাজল মাহমুদ, গোলাম মিয়া কুদ্দুস, শামিম সিদ্দিকী, হেলাল উদ্দিন, আমজাদ হোসেইন, হাবিবুল চৌধুরি, শামীম শরিফসহ পুরো টিমকে।
শোটাইম মিউজিকের সভাপতি খোকন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তাদের পরবর্তী অনুষ্ঠান: “NRB Awards 2025” – রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ।



















