Logo

আন্তর্জাতিক    >>   যুক্তরাষ্ট্রে “বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা” শীর্ষক সেমিনার ও এনপিজেএ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রে “বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা” শীর্ষক সেমিনার ও এনপিজেএ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রে “বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা” শীর্ষক সেমিনার ও এনপিজেএ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রজ্ঞা নিউজ ডেস্ক | কানেকটিকাট, যুক্তরাষ্ট্র | ১৫ জুন ২০২৫:

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)–এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার—“বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা।

২০১০ সালের ৩ মে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বিশ্বের প্রথম আন্তর্জাতিক পোর্টাল সাংবাদিকদের সংগঠন হিসেবে দেড় দশকের পথপরিক্রমায় ১৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রোববার, ১৫ জুন ২০২৫, কানেকটিকাটের ব্রিজপোর্ট শহরের ৯৮৫, ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট বি-২-এ অনুষ্ঠিত হয় দিনব্যাপী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিজেএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও জন্মভূমি সাপ্তাহিক, জন্মভূমি ডটকম এবং রতন তালুকদার লাইভ চ্যানেলের সম্পাদক রতন তালুকদার।

প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং নিউইয়র্ক কাগজ ডটকম-এর কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম। আলোচনায় অংশ নেন আইটিভি’র পরিচালক ও পোর্টাল সাংবাদিক রিমন ইসলাম, আফরোজা ইসলাম (নিউইয়র্ক কাগজ ডটকম), শহীদ রাজু (প্রবাসমেলা ডটকম), সোহেল চৌধুরী (কালের সংবাদ ডটকম), মইনুল হক চৌধুরী হেলাল (গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন), এবং এনপিজেএ’র কন্ট্রিবিউটরবৃন্দ—জুনেদ এ খান, নূরুল আলম খান, হুমায়ুন আহমেদ চৌধুরী ও বসির আহমেদ খান। বিশেষ আলোচনায় অংশ নেন এনপিজেএ’র সহ-সভাপতি কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দিন, হেলাল মাহমুদ (মুক্তকণ্ঠ নিউজ), ও আয়েশা আক্তার রুবি (আইবিএন নিউজ২৪.কম)।

সভা শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে—শ্রদ্ধা জানানো হয় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট ১৯৭৫ এবং ৩ নভেম্বর জাতীয় চার নেতা হত্যা, ও অন্যান্য গণতান্ত্রিক সংগ্রামে নিহতদের স্মৃতির প্রতি।

এনপিজেএ এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা “সাইটেশন অ্যাওয়ার্ড” প্রদান করা হয়—রতন তালুকদার, মনোয়ারুল ইসলাম, মইনুল হক চৌধুরী হেলাল, রিমন ইসলাম, আফরোজা ইসলাম, এবিএম সালেহ উদ্দিন, শহীদ রাজু, হেলাল মাহমুদ, সোহেল চৌধুরী, গীতালী তালুকদার, আয়েশা আক্তার রুবি, জুনেদ এ খান, হুমায়ুন আহমেদ চৌধুরী, বসির আহমেদ খান, নূরুল আলম খান, আতাউর রহমান চৌধুরী, মমতাজ খানম, মোঃ নাসির, এম এ সালাম, আরিফুর রহমান আরিফ ও হাকিকুল ইসলাম খোকন–সহ মোট ২১ জন বিশিষ্ট ব্যক্তিকে। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে মমতাজ খানমের সৌজন্যে পরিবেশিত হয় বাহারি ও সুস্বাদু ভোজ।

ভিডিও দেখুন:-