ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রকাশ্যে গুলি করে এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সুরক্ষাবিষয়ক অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর ওই কর্মকর্তা একটি গাড়ির পার্কিং এলাকায় গুলিবিদ্ধ হন, যেখানে এক অজ্ঞাত হামলাকারী তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সিসিটিডভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইউক্রেনের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিহত ব্যক্তির নাম কর্নেল ইভান ভোরোনিচ।ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রকাশ্যে গুলি করে এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সুরক্ষাবিষয়ক অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর ওই কর্মকর্তা একটি গাড়ির পার্কিং এলাকায় গুলিবিদ্ধ হন, যেখানে এক অজ্ঞাত হামলাকারী তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সিসিটিডভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিহত ব্যক্তির নাম কর্নেল ইভান ভোরোনিচ।



















