অল কাউন্টি হোমকেয়ার-এর ব্যতিক্রমী রিভার ক্রুজ ও ডে কেয়ার সেন্টার উদ্বোধন: প্রবীণদের জন্য সুখ-স্মৃতিময় দিন, সম্মাননা পেলেন আয়োজকরা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে প্রবাসী প্রবীণদের মানসিক প্রশান্তি ও সামাজিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে অল কাউন্টি হোমকেয়ার গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী রিভার ক্রুজ ইভেন্ট। একইসাথে এই আয়োজনে উদ্যাপিত হয় প্রতিষ্ঠানটির নতুন ‘সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার’-এর শুভ সূচনা।
গত রবিবার, ১৩ জুলাই ২০২৫, ফ্লাশিং বে থেকে শুরু হয়ে ইস্ট রিভার ও হাডসন নদী ঘুরে ‘স্কাইলাইন প্রিন্সেস’ নামের জাহাজটি ম্যানহাটনের মনোরম দৃশ্যপট অতিক্রম করে ফের ফিরে আসে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায়। পাঁচ ঘণ্টাব্যাপী এই নৌ-ভ্রমণে অংশ নেন প্রায় ৪০০ জন, যার মধ্যে ছিলেন ৩৫০ জনেরও বেশি বাঙালি প্রবীণ।



















